
নাটকীয় ম্যাচে যোগ করা বাড়তি সময়ে, সমতায় ফিরেও সেমিতে ওঠা হলো না মরিশাসের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে মরিশাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে, গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠলো সিশেলস।
খেলার শুরু থেকে প্রাধান্য দেখায় সিশেলস। ১৮ মিনিটে জার্ভিসের গোলে এগিয়ে যায় তারা। ২৮ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন মনিয়েই। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কিছুটা উজ্জীবিত ফুটবল খেলে মরিশাস।
৬৬ মিনিটে জ্যাসন এবং যোগ করা সময়ে মরিশাসকে সমতায় ফেরান ফ্রানকোইস। বাকি সময় আর গোল না হওয়ায় সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে সিশেলস। বুধবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন।



