Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বিমান বন্দরে প্রবাসীদের ট্রলি বিড়ম্বনা

প্রায়ই আমাদের আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসীদের লাইন দেখা যায়। লাগেজ বেল্টে ব্যাগ আসবে এক কোনায়, আর ট্রলি আনতে যেতে হয় বিশাল হলরুমের অন্য কোনায়। সেখানেও ট্রলি নেই!

লম্বা লাইনে দাঁড়িয়ে আধঘন্টা অপেক্ষার পর ট্রলি তো পেলেন, এরমধ্যে অন্য কেউ আপনার লাগেজ নিয়ে এয়ারপোর্ট হতে বেরিয়ে গেলো! মোট ৮টা লাগেজ বেল্ট আছে, মাত্র ৩ টা ফ্লাইট পিঠাপিঠি ল্যান্ড করলে এয়ারপোর্ট লাগেজ ট্রলি সংকটে পড়ে, বিদেশী যাত্রীরা আমাদের সক্ষমতা নিয়ে কি ভাববেন তাহলে?

শত কোটি টাকার উন্নয়ন প্রজেক্ট হাতে নেয়া হয়, সামান্য কয়টা অতিরিক্ত ট্রলি কি কেনা যায় না?

এবার আসা যাক যাত্রী প্রসঙ্গে, আমাদের বাঙালি যাত্রীদের নিয়ে কি বলব। এত মানুষ ধৈর্য নিয়ে লাইনে দাঁড়াতে পারে, অথচ অনেক নারী পুরুষ লাইনে না দাঁড়িয়ে বারবার লাইন ভেঙ্গে শর্টকাট পথে ট্রলি নিতে চান।

একদিনের ঘটনা বলি, অনেক কষ্টে একটা ট্রলি নিয়ে যখন ফিরছিলাম, সবার সেই ট্রলি চাই। একটু অন্যদিকে তাকাতেই এক মহিলা ট্রলি হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিলেন। হাসিমুখে জিজ্ঞেস করলাম, ‘আফা, কামডা কি ঠিক হইল নি’? মহিলা লজ্জা পেলেন।

এত শখের ট্রলি, তবুও শেষ পর্যন্ত রাখতে পারলাম না। ট্রলিটা রেখে কয়েক গজ সামনে লাগেজ খুঁজতে যেতেই সেটা হাইজ্যাক হয়ে গেল। আর বাহিরে বের হয়ে আসলে যে কি কারবার বলার অপেক্ষা রাখে না। আশাকরি কতৃপক্ষের কানে এই সমস্যার কথা পৌছাবে। –(আতিকউল্লাহ খান, ফেসবুক থেকে)

সংশ্লিষ্ট খবর

Back to top button