Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নতুন কোচকে জয় উপহার দিল বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির গোলে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে, নতুন কোচ কিকে সেতিয়েনকে জয় উপহার দিলো বার্সেলোনা। আর ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেলো লিভারপুল।

ত্রিশ বছরের শিরোপা ক্ষরা কাটার পথে আরো এক ধাপ এগিয়ে গেলো লিভারপুল। ম্যানইউকে হারিয়ে মৌসুমে সবগুলো ক্লাবের বিপক্ষে জয় পেলো অল রেডরা। আগের মৌসুম মিলিয়ে শেষ ৩১ ম্যাচে ৯১ পয়েন্ট বলছে কতটা অপ্রতিরোধ্য ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা।

সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সাথে পয়েন্ট ব্যবধান হলো ১৬। গোল করেন ভার্জিল ফন ডাইক, মোহাম্মদ সালাহ।  আধিপত্য অব্যাহত থাকা ম্যাচে, ভিএআরের কারনে বাতিল হয় হয় ফিরমিনোর গোল। এ নিয়ে টানা তিন হোম ম্যাচে রেড ডেভিলদের হারালো অল রেডরা।

এদিকে, ইতালিয়ান সিরি আ’তে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পারমাকে ২-১ গোলে হারিয়েছে ‍জুভেন্টাস। টানা সাত ম্যাচে গোল পেলেন সিরি আর সেভেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button