Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দাপুটে জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলে, নিজেদের শক্তিমত্তার নতুন জানান, দিলো তপু-সাদরা। জোড়া গোল করেছেন স্ট্রাইকার মতিন মিয়া।

এ সাফল্য দেখে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে, শেষ কবে এতোটা দাপট দেখিয়ে জয় পেয়েছিলো বাংলাদেশ? টানা ব্যর্থতায় দুমড়ে মুচড়ে দিয়েছিলো ফুটবল ভক্তদের র্হদয়। এবার টিকে থাকার লড়াইয়ে, যেন জেগে উঠলো ঘুমন্ত বাঘ।

জিততে হলে করতে হবে গোল, তার চেয়েও বড় বিষয়, পাল্টাতে হবে, ফরম্যাশন, সেরা একাদশে আনতে হবে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে, টিম ম্যানেজমেন্টের মাথায় ঘুরপাক খাচ্ছিলো এসব বিষয়। তাইতো চার পরিবর্তন আর ৪-৪-২ ফরম্যাশনের আক্রমণাত্মক একাদশ জেমি ডে’র।

সাফল্যও পায় দ্রুত। ১৭ মিনিটেই লিড স্বাগতিকদের, স্কোরার মতিন মিয়া। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি দল। কিন্তু বিরতির পর আরো ক্ষিপ্ত, লাল-সবুজনা। মতিন মিয়ার দূর্দান্ত ফিনিশিংয়ে জোড়া গোল পূরনের পাশাপাশি, দলও পৌছে গেলো নিশ্চিন্ত ব্যবধানে।

তাতেও থেমে থাকেনি তারা। ক্ষুধার্থ বাঘের মতো একের পর এক আক্রমণ বেঙ্গল টাইগার্সদের। ৮২ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোল, ভুলিয়ে দেয় অতীতের সব আক্ষেপকে। এতো সব পাওয়ার মাঝেও, জয়ের আনন্দ ফিকে হয়ে যায় তপু বর্মনের দুই হলুদ কার্ডে। ফলে খেলতে পারবেন না পরবর্তী ম্যাচে। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি।

সংশ্লিষ্ট খবর

Back to top button