Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

রাজকীয় উপাধি ও দায়িত্ব ছাড়লেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী

ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান তাদের হিজ-হার রয়্যাল হাইনেস উপাধি আর ব্যবহার করবেন না এবং রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না বলে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে, বাকিংহাম প্যালেস।

এই দম্পতি আনুষ্ঠানিকভাবে আর ব্রিটেনের রানির প্রতিনিধিত্বও করবেন না। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান যুক্তরাজ্যে তাদের পারিবারিক বাসস্থান হিসেবে থেকে যাওয়া ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে যে ২৪ লাখ পাউন্ড ব্যয় হয়েছে, তা শোধ করে দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন।

চলতি বছরের বসন্ত থেকেই এসব নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এই দম্পতি ঘোষণা দেন যে, রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে আর রাজকীয় দায়িত্ব পালন করতে চান না। এরপর গত সোমবার আলোচনার প্রেক্ষিতে, এমন বিবৃতি এলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button