Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ক্রীড়া সাংবাদিকরা যখন ফুটবলার

সাংবাদিকদের কর্ম্যব্যস্ত জীবনের কথা কারো অজানা নয়। ব্যস্ততার কারণে তারা অনেক পারিবারিক ও সামাজিক কর্মকান্ড থেকেও বঞ্চিত হন। পেশাদার এ সাংবাদিকদের বিনোদন দিতে, বসুন্ধরা কিংসের উদ্যোগে এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে আজ হয়ে গেলো এক প্রীতি ফুটবল ম্যাচ।

জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড়ের দৃশ্য নয় এটি। নিছক কলমযোদ্ধা তারা। যাদের লেখনিতে ফুটে ওঠে জাতীয় দল ক্লাব কিংবা ক্রীড়া সংশ্লিস্ট বিভিন্ন খেলার বর্ণনা।  তারাই নেমে গেলেন মাঠে। যেন পুরো দস্তুর ফুটবলার! ম্যাচটি দেশের ক্লাব ‍ফুটবলের নতুন জাগরণ বসুন্ধরা কিংস বনাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি- বিএসজেএ’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।

কারা ভালো খেলেছে- মাঠের লড়াইয়ে সে হিসেব মেলানো কঠিন। কেননা বসুন্ধরা কিংসের অফিসিয়ালের বিপক্ষে লড়েছেন বিএসজেএ’র সাংবাদিকরা। তাই, মাঠের পারফম্যান্স ছাপিয়ে, এ ম্যাচ পরিণত হয় নানা দুস্টুমির এক মিলন মেলায়!

প্রীতি ম্যাচের মূল আয়োজক বসুন্ধরা কিংসের সভাপতি জানালেন, দৃষ্টিনন্দন এ আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে তাদের। ম্যাচে ৬-১ গোল ব্যবধানে বসুন্ধরা কিংসের কাছে হারে সাংবাদিকদের সংগঠন। কিন্তু ফলাফলের চেয়েও বড় বিষয় ছিল একরাশ আনন্দ ভাগাভাগি করে নেয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button