Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

কমতে শুরু করেছে পেয়াজের ঝাঁজ

ভরা মৌসুম হওয়ায় রাজধানীর বাজারের কমতে শুরু করেছে পেয়াজের ঝাঁজ। গেল সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে প্রায় ৪০ টাকা।

এদিকে, সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে শীতকালীন শাকসবজীর দামও। আর, মাছের দাম মধ্যবিত্তের নাগালে থাকায়, স্বস্তিতে সাধারণ ক্রেতারা। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম।

গত কয়েক মাস ধরে অস্থিরতা ছিল দেশের পেঁয়াজের বাজারে। মৌসুম শুরু হওয়ার পরও কমছিল না এর দাম। তবে গেল সপ্তাহ থেকে অনেকটা নিম্নমুখী হয়ে এসেছে এ পণ্যটির বাজার।

এদিকে, বাজারে শীতের  সবজি পর্যাপ্ত থাকায়  দাম এসেছে সহনীয় পর্যায়ে। গেলো সপ্তাহের চেয়ে কিছুটা নমনীয় রয়েছে মাছের বাজারও। ফলে স্বস্তি মিলেছে ক্রেতাদের মনে। এ ছাড়া গরু-খাসীর মাংস, চাল ডাল ও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামে।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button