ডিজিটাল গর্ভনেন্স ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে

অতিশিগগিরই তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় দেশের গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এদেশে ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এদিকে জয় বলেন, ডিজিটাল গর্ভনেন্স এর ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে প্রযুক্তিজ্ঞান নির্ভর সমাজব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। পরে সজীব ওয়াজেদ জয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাবে। ইন্টারনেট সেবাদাতাসহ ৮২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
আসাদ রিয়েল, বাংলা টিভি



