Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

উদ্ধোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের পর্দা উঠছে আজ (বুধবার)। উদ্ধোধনী ম্যাচে বিকেল পাঁচটায় বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিস্তিন। শ্বাসরুদ্ধকার ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।

বঙ্গবন্ধুর জন্মশবার্ষিকী স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ ফুটবল দল। তাই জয়ের কোনো বিকল্প ভাবছেন না জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আর প্রতিপক্ষ ফিলিস্তিনের কোচ মাকরাম দাবোল বললেন, জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের খেলোয়াড় নিয়ে দারুন টিম তার। বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য জয়ের এ ধারাবাহিকতা ধরে রাখা।

এমন প্রত্যয় যার ‍মুখে ‍তিনি জাতীয় দলের কান্ডারি জামাল ভূঁইয়া। শেষ চার ম্যাচে কোনো জয় নেই, ড্র মাত্র একটি। টুর্নামেন্টটা আবার বঙ্গবন্ধুর নামে, অতীতের পাঁচবারের কোনোবারই শিরোপা জিততে না পারার কষ্ট আছে দলের খেলোয়াড়দের মাঝে।

সর্বোচ্চ সাফল্য বলতে ২০১৫ সালে রানার্সআপ হওয়া। তাছাড়া সাম্প্রতিক টিম মটিভেশন, আর পরাফম্যান্সে জয়টা ভীষণ দরকার দেশের ফুটবলের জন্য। নয়তো দর্শকের আগ্রহের জায়গায়টাও চিড় ধরবে, তা ভালোই জানা প্রধান কোচের।

কোচ জেমি ডে বলেন, ইনজুরির কারণে জীবন-বাদশা দলের বাইরে চলে গেলেও, এটি নিয়ে আর ভাবছি না। যারা আছেন তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। সেমিফাইনালে খেলা, আমাদের জন্য কঠিন কিছু না। প্রতিটি ম্যাচকে আলাদা গুরুত্ব দিয়ে খেলতে হবে। জিতলে সমর্থকরাও খুশি হবে, এটাই চাই।

প্রতিপক্ষ ফিলিস্তিন মূল দল নয়, বরং অনুর্ধ্ব-২৩ এবং জাতীয় দলে সমান আটজন করে খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে তারা। বাকিরা খেলছেন ঘরোয়া ফুটবলে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে মধ্যপ্রাচ্যের এ দলটি।  তাই আসরটিকে তারা দেখছেন প্রস্তুতির মঞ্চ হিসেবে।

অন্যদিকে, ফিলিস্তিন দলের কোচ আক্রাম দাবোল জানান, শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাছাড়া সামনে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, নিজেদের প্রস্তুত করতে এই টুর্নামেন্ট গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে আমরা আগেও খেলেছি, তারা এখন অনেক ভালো দল। ম্যাচটা সহজ হবে না এটা বলতে পারি, বাকিটা হবে মাঠের লড়াইয়ে।

বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল পাঁচটায়, বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button