Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতি

দরপতন অব্যাহত, বিনিয়োগকারীদের বিক্ষোভ

সোমবার থেকে শুরু হওয়া ৫৬ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতনের পর আজও দরপতন অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মতিঝিলে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।

মঙ্গলবার সকালে লেনদেন শুরুর আধাঘন্টার মাথায় সূচক পড়ে যায় ৬০ পয়েন্টেরও বেশি। নিম্নমুখী ডিএসইর অন্য দুই সূচকও। সোমবারের ধারাবাহিকতায় কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এরমধ্যে রয়েছে রেকিটবেনকিজার, গ্লাক্সোস্মিথ, বার্জার পেইন্টস বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএটিবিসি, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং রেনাটা।

মঙ্গলবার দুপুরে ঢাকার পুঁজিবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। ২০১০ সালের পর এটাই বড় দরপতন। গত কয়েকদিন থেকে পুঁজিবাজারে দর পতন হতে থাকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে সূচক ১০০ পয়েন্ট কম যায়।

দিনশেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৯৩টির। অপরিবর্তিত থাকে ৩০টি কোম্পানির শেয়ার।

সংশ্লিষ্ট খবর

Back to top button