Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

ইজতেমায় অংশ নিয়ে ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। অন্যদিকে, ইজতেমায় আসা অনেকেই ময়দানের ভেতরে জায়গা না পেয়ে রাতভর আশেপাশের রাস্তায় অবস্থান করেছেন।

দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে মুখর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। শনিবার ভোর থেকে ঈমান, আমল, আখলাক ও দ্বীন সম্পর্কে তাবলিগের শীর্ষ মুরব্বিদের বয়ান শুনে মুসল্লিদের সময় কাটছে।

এদিকে, গতরাতে রাজশাহীর চারঘাট থেকে আসা আব্দুর রাজ্জাক নামের আরো এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে এবারের ইজতেমায় অংশ নিয়ে ৫ জন মুসল্লির মৃত্যু হলো।

ইজতেমার আইন-শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যারবও তৎপর রয়েছে। হেলিকপ্টার টহলসহ সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button