Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

সাবেক প্রেমিকের ওপর নজরদারি করায় প্রেমিকাকে জরিমানা

সাবেক প্রেমিকের ওপর নজরদারি করায় আড়াই লাখ টাকা জরিমানা গুনলেন প্রেমিকা। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশের আদালত এ রায় দেন।

একটি শপিং মলের পার্কিং-এ লাগানো সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই নারী তার সাবেক প্রেমিকের অজান্তেই তার মোবাইল ফোন দিয়ে বেশ কয়েকটি ছবি তুলে তা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করে। আর এ জন্যই ওই প্রেমিকার বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মামলা করেন প্রেমিক।

এটি দেখার পর ওই নারীকে ১০ হাজার দিরহাম বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ টাকার সমান জরিমানা করেন আদালত।

তবে ওই নারীর আইনজীবী জানান, তার সাবেক প্রেমিক তাকে অনুসরণ ও উত্ত্যক্ত করার উদ্দেশে সেখানে যাবার ফলে তার মক্কেল কিছু ছবি তুলে তা পুলিশে অভিযোগ দায়েরের জন্য কয়েকজন বন্ধুর নিকট পাঠায়।

এর আগে মিথ্যা একটি অভিযোগে তাকে কারাগারে প্রেরণ করে বলে জানায় এই প্রেমিক। তারপর থেকেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।—এনডি টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button