
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শুরু হয়েছে চার দিনব্যাপী শহীদ আহসানউল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে চায়না- বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পুরুষ ১৬টি ও নারী ১৪ টি ওজন ক্যাটাগরিতে ২৯টি দলের মোট চারশো জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।



