Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নতুন বছরে রোনালদো’র হ্যাটট্রিক

২০১৮ সালে জুভেন্টাসে যোগ দিলেও সিরি আ’তে রোনালদোর কাছ থেকে দেখা মিলছিল না হ্যাটট্রিকের। নতুন বছরে অবশেষে আকাঙ্ক্ষিত হ্যাটট্রিকের দেখা পেলেন, পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যালিয়ারির বিপক্ষে তার হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছে ইতালিয়ান জায়ান্টরা।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি জুভেন্টাস। বিরতির পর ৪ মিনিটের মাথায় ক্যালিয়ারির রক্ষণের ভুলে একক চেষ্টায় প্রথম গোলটি করেন রোনালদো।

টানা ৫ ম্যাচ ধরে গোলের দেখা পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এই ম্যাচে ছিলেন আরও আক্রমণাত্মক। ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। ৮১ মিনিটে গঞ্জালো হিগুয়েইন তৃতীয় গোলটি করলে এক মিনিট বাদে আসে রোনালদোর হ্যাটট্রিক গোলটি।

মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে সিরিআ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগাল অধিনায়ক। এতদিন ধরে এই রেকর্ডের একমাত্র মালিক হিসেবে নাম ছিল অ্যালেক্সিস সানচেজের।

সংশ্লিষ্ট খবর

Back to top button