Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী

আলাদা ম্যাচে আজ মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ গেটাফের বিপক্ষে জিতলেই শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করবে রিয়াল মাদ্রিদ। দু’দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

স্প্যানিশ লিগটা এখনো জামিয়ে রেখেছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে মাদ্রিদ। তিন ম্যাচ ড্র করে কিছুটা ছন্দহীন জিনেদিন জিদান শিষ্যরা। জয়ে ফেরার মিশনে তাদের প্রতিপক্ষ গেটাফে।

টানা তিন ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলে উঠা হয়নি শীর্ষে। পরিসংখ্যান থেকে স্বস্ত্বি নিতে পারেন জিদান বাহিনী। সব ধরণের লড়াইয়ে ১১ ম্যাচে দশটা জয় লস ব্লাঙ্কোসদের। প্রতিপক্ষ গেটাফের ছন্দে থাকাটা বেশি চিন্তার বিষয় তাদের।

গেলো সাত ম্যাচে ছয়টিতে জয় রয়্যাল হোয়াইটদের। আর ঘরের মাঠে এ মৌসুমে ১৯ ম্যাচে খেলে ১৭টিতে অপরাজিত তারা। আরেক ম্যাচে রাত সাড়ে ১১টায় অ্যাথলেটিকো মাদ্রিদের ‍মুখোমুখি হবে লেভান্তে। সমাম আটটি করে জয় ও ড্র এবং দুই হারে ৩২ পয়েন্ট অ্যাথলেটিকোর। ঘরের মাঠে অবশ্য স্বস্ত্বিতে রয়েছে রোজি ব্লাঙ্কোরা।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে দিয়েগো সিমিয়েনো শিষ্যরা। অন্যদিকে লেভান্তে গেলো তিন ম্যাচে গোলের দেখা পায়নি। এই সুযোগটাও কাজে লাগাতে পারে স্বাগতিকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button