Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্বরূপে ফিরলো বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠলো বসুন্ধরা কিংস। আসরের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে প্রত্যাশিত জয় পায় তারা। এ জয়ের মধ্য দিয়ে স্বরূপে ফিরলো কিংসরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।

দেরিতে হলেও সেই আগের রূপ বসুন্ধরা কিংসের। গত আসরের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ফেডারেশন কাপের শুরুটা ছিল ধীরগতির। গোল ব্যবধানে, বড় কোনো উৎসব করতে পারেনি তারা। অবশেষে ফাইনালে ওঠার তাড়ায়, নিজেদের সেরাটা দিল গেলো বারের রানার্সআপরা।

ম্যাচের ১২ মিনিটে কোস্টারিকার স্ট্রাইকার ডেনিয়েল কলিন্দ্রেসের ব্যাক ভলি পুলিশের জালে জড়ালেও, অফসাইডের কারণে তা বাতিল হয়। তাতে যেন আরো পেয়ে বসে বাংলাদেশ পুলিশ এফসিকে।

চার মিনিট পরে পেনাল্টি পায় বসুন্ধরা। তপু বর্মন নিখুঁত শটে এগিয়ে নেন গত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। তবে দশমিনিট পরে পাওয়া সুযোগ নষ্ট করেন মাহবুবুর রহমান সুফিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছিল বসুন্ধরার দাপট। ৪৯ মিনিটে সোলেরার শটে, পরাস্ত হন আরিফুজ্জামান হিমেল। ব্যবধান দ্বিগুণের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও মুঠোয় নেন তারা। আরো দুটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। নয়তো ব্যবধানটা বাড়াত কিংসের।

যোগ করা সময়ে সিডনি রিভেরাইরার জোরালো শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ম্যাচে ফেরা হয়নি পুলিশের।  উল্টো শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে দারুণ শটে বসুন্ধরার বড় জয় নিশ্চিত করে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তে।

আগামী রোববার চমক দেখানো দল রহমতগঞ্জ এমএফসির বিপক্ষে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে খেলাটি। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button