Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

ফের উর্ধমুখী পেঁয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, সরবারাহ কম থাকায় বেড়েছে পন্যের দাম তবে ক্রেতাদের অভিযোগ সঠিক তদারিকির অভাবে অস্থির এর বাজার।

এদিকে, স্থির রয়েছে শীত কালীন সবজীর দাম, গেলো সপ্তহারে চেয়ে কিছুটা চওড়া মাছের বাজার।

পেঁয়াজের বাজার মন্দা অবস্থা কাটিয়ে বেশ কিছু দিন স্থির থাকলেও সপ্তাহের শুরুতে আবারো বেড়েছে এর দাম। রকমভেদে কেজি প্রতি দেশী পেঁয়াজ ৩০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০টাকা।

সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে এমন অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। এদিকে, বাজারে শীতের সবজি পর্যাপ্ত থাকলেও এর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

গেলো সপ্তাহের চেয়ে কিছুটা চওড়া মাছের বাজার। এমন অবস্থায় সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। অন্যথায় মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাহিরে বাজার পরিস্থিতি চলে যাবার আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button