Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

অস্ট্রেলিয়ায় দুই মাসের দাবানলে ৫০ কোটি প্রাণীর মৃত্যু

আমাজনে দাবানলে হারানো প্রাণীদের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই অস্ট্রেলিয়ার দাবানলে হারিয়ে গেলো প্রায় ৫০ কোটি প্রাণী। ক্রমশ আরও ভয়াবহ রূপ নিচ্ছে এই দাবানল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, দু’মাসেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার  ভয়াবহ দাবানলে মারা গেছে প্রায় ৫০ কোটি প্রাণী। এছাড়া, নিহত হয়েছেন অন্তত ১৮ জন মানুষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালা মারা গেছে, যা এ অঞ্চলের কোয়ালা জনসংখ্যার এক তৃতীয়াংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা।

ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা জানিয়েছেন, এই দাবানলে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ মারা গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গেলো বছর সবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জলবায়ু সঙ্কট। প্রাণীদের মৃত্যুর মিছিলে এ সঙ্কট আরও তীব্র রূপ ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে মারা যাচ্ছে বন্যপ্রাণীরা। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, অনেকে বিলুপ্তপ্রায়।

নিঃসন্দেহে এ সংখ্যা আরও বাড়বে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে গোটা বিশ্ব খুব দ্রুত আরও জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button