
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে গেলো শনিবার তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন বাপ্পী।
সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



