Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফেড-কাপের প্রথম সেমিফাইনাল আজ

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল আজ (বৃহস্পতিবার)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফসি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও সরাসরি মোবাইলে খেলা দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।

নানা শঙ্কা আর সংকট কাটিয়ে আবারো শিরোপা ঘরে তুলতে মরিয়া সাদা-কালো জার্সিধারীরা। অন্যদিকে, শক্তিশালী ঢাকা আবাহনীকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ। প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠতে মুখিয়ে আছে ক্লাবটি।

ক্যাসিনো ধাক্কা সামলে, ফেডারেশন কাপের শিরোপা জিততে আর মাত্র দু’টি ম্যাচ হাতে আছে মোহামেডানের। সেমির লড়াইয়ে প্রতিপক্ষ জায়ান্ট কিলার রহমতগঞ্জ। এবারের আসরে নিজেদের নতুন করে চিনিয়েছে পুরনো ঢাকার ক্লাবটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শক্তিশালী আবাহনীকে হারানোর দারুণ অভিজ্ঞতাকে সঙ্গী করে মোহামেডানের বিপক্ষেও নিজেদের সেরাটা দিয়ে, চমক ধরে রাখার য়ার প্রত্যাশা তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button