
বছরের প্রথম দিনেই সারা দেশে শুরু হয়েছে বই বিতরণ উৎসব। নতুন বছরে, নতুন বই হাতে পেয়ে উল্লসিত চার কোটি ২০ লাখ ক্ষুদে শিক্ষার্থীরা। এদিকে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেন, শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি। দুপুরে সাভারে বই উৎসবে এ কথা বলেন তিনি।
দুপুরে সাভারের সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।
এতে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি। দুর্নীতি প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান দিপুমণি।
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের সফলতা বলে মন্তব্য করেন, ভিকারুন্নেসা নুন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ফৌজিয়া।
এদিকে, বই বিতরণ উৎসব-২০২০ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাজারো ক্ষুদে শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। এ সময় আনন্দে উল্লসিত হয়ে ওঠে তারা।
নতুন বই হাতে পেয়ে আনন্দ আর উল্লাসের ছাপ ক্ষুদে শিক্ষার্থীদের মুখে। সেই সাথে সৃষ্টি হয়েছে অজানাকে তীব্র ইচ্ছা। আর এই ইচ্ছা ডানার অপর ভোর করে এগিয়ে যাবে এমন প্রত্যশা তাদের।
বাংলাটিভি/শহীদ



