Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

দাবানলে আটকা পড়েছে চার হাজার পর্যটক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় উপকূলীয় শহর মালাকুটায় আটকা পড়েছে চার হাজার পর্যটক ও বাসিন্দা। দাবানল থেকে বাঁচতে সমুদ্রতীরবর্তী অঞ্চলে অবস্থান করছেন প্রায় চার হাজার মানুষ। রাজ্যটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এর আগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় লোকজনকে এই অঞ্চল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ায় চারজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তবে তাদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোবারগো ও বেলোরা শহরেও তিনজনের খোঁজ না পাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়া গত দুই মাস ধরে চলা দাবানলে প্রায় সব রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button