
ভারতে দায়িত্বপালনকারী সদ্য সাবেক হাইকমিশনার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস পাস করেন। পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে কর্মরত ছিলেন।
ওই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন এবং ওয়াশিংটনে অস্থায়ী বাংলাদেশ সরকারের দূতাবাস প্রতিষ্ঠা করেন।
কর্মজীবনে তিনি ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এবং ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়াদিল্লি মিশনেও কাজ করেছেন।



