Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আজ শুরু হচ্ছে ফেড-কাপের কোয়ার্টার ফাইনাল

সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

একদিন বিরতি দিয়ে আজ (সোমবার) শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের নক আউট পর্ব। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে সাড়ে ৩টায় ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফসি। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও সরাসরি মোবাইলে খেলা দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তবে শিরোপা ধরে রাখার মিশনে খাটো করে দেখছে না রহমতগঞ্জ এমএফসিকে। কারণ শেখ জামালের মত ক্লাবকে হারিয়ে সি’গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে তারা।

এবারের আসরের গ্রুপ পর্বটা দারুণভাবে শুরু হয়েছে আকাশী নীল জার্সিধারীদের। বাংলাদেশ পুলিশকে ৪-০ এবং পরের ম্যাচে আরামবাগের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়। প্রতিপক্ষে জ্বালে আবাহনী বল জড়িয়েছে ৯টি। হজম করেছে মাত্র একটি।

ফর্মে আছেন জীবন, বেলফোর্ট, চিজোবারা। দলে কোন ইনজুরি নেই, তাই আত্মবিশ্বাসীটাও বেশি। এদিকে, ক্যাসিনো ইস্যুতে দল গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সব শঙ্কা কাটিয়ে মাঝারি মানের দল গড়েছে সাদা-কালোরা।

আসরে চট্টগ্রাম আবাহনীকে সেরা দল মানলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার আশা শন লেনের শিষ্যদের। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মিলেছে শীর্ষ আটের টিকিট। সে জয়যাত্রা কোয়ার্টার ফাইনালেও ধরে রাখার প্রত্যয় তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button