Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

‘ভোট ডাকাতির’ প্রতিবাদে ঐক্যফ্রন্টের বি‌ক্ষোভ সমা‌বেশ

গত বছর ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে সরকারের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে  বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু এ কর্মসূচিতে তেমন সাড়া মিলেনি। এই নির্বাচনের বর্ষপূর্তিতে অনেকটা ঘটা করে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপিসহ রাজনৈতিক এই মোর্চা

রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এ বি‌ক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জে এস ডি সভাপতি  আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় ভোট ডাকাতি ও গণতন্ত্রকে হত্যার অভিযোগ এনে পুন:নির্বাচনের দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা । পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। তবে শুরু থেকেই নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক ভোট লুটপাটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button