Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কোয়ার্টার ফাইনালে ঢাকা মোহামেডান

ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠলো ঢাকা মোহামেডান। উত্তর বারিধারাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। আর দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করে শেষ আটের টিকেট কাটলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে বাংলা টিভি।

ডি’গ্রুপের প্রথম দুই ম্যাচে ড্র, তাই কোয়ার্টার ফাইনালে উঠতে হলে, উত্তর বারিধারার বিপক্ষে ঢাকা মোহামেডানকে জিততে হবে অন্তত জোড়া গোলের ব্যবধানে। বাঁচা-মরার লড়াইয়ে, ম্যাচের আট মিনিটে সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান।

শেষ দিকে ব্যবধান দ্বিগুণের সেরা সুযোগ নষ্ট হয় মোহামেডানের। গোলরক্ষককে একা পেয়ে দুই দফা তার গায়ে মারার পর দিয়াবাতের তৃতীয় শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

দিনের দ্বিতীয় ম্যাচে ১-১ সমতায় শেষ হয় শেখ রাসেল ক্রীড়া চক্র এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলা। কিন্তু দুই দলের ম্যাচের হলুদ কার্ড বিচারে শেষ আটের টিকেট নিশ্চিত করে মুক্তিযোদ্ধা সংসদ। এরমাধ্যমে চূড়ান্ত হলো ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button