অন্যান্যআন্তর্জাতিকএশিয়া
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি সমর্থন জানিয়েছে জাপান

বিশ্বব্যাপী তীব্র চাপ স্বত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ামারের প্রতি সমর্থন জানিয়েছে জাপান। মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত অং সান, সুচির সাথে দেখা করে এ তথ্য জানান।
তিনি বলেন, মিয়ামানরের রাখাইনে কোনো গণহত্যা হয়নি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে জাপান। বরং মিয়ানমারের সেনারা কেবল সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলা খারিজ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত। রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম কোনো দেশ মিয়ানমারকে প্রকাশ্যে সমর্থন দিলো। তবে রাখাইনে কোনো মানবাধিকার লঙ্ঘন হলে তা খতিয়ে দেখার আহবান জানান জাপানের রাষ্ট্রদূত।



