Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাস্লাইডার

পূর্নাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জয়ের পর এবার পূর্নাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা কিংস।  কাজও শুরু করেছে, এগিয়ে গেছে বহুদূর।  ২০০ বিঘা জায়গায় নির্মানাধীন কমপ্লেক্সে থাকবে দুটি করে ফুটবল ও ফুটসাল মাঠসহ ক্রিকেট, হকি টার্ফ, ৫০ মিটার শুটিং রেঞ্জ, সুইমিং পুল, গলফ কোর্স। নিজেদের ফুটবল স্টেডিয়ামকে হোম ভেন্যু বানানোর লক্ষ্য বসুন্ধরা কিংসের। কমপ্লেক্সের পূর্ণাঙ্গ কাজ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে।

মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্সের কথা অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে।  এবার তা বাস্তবে রূপ পাচ্ছে। ২০০ বিঘা জমির ওপর নির্মানাধীন বিরাট কর্মযজ্ঞের পুরোটার দায়িত্ব নিলো বসুন্ধরা গ্রুপ। সম্পূর্ণ আধুনিক একটা ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে দুই হাজার কোটি টাকা ব্যয়ে।

গত সেপ্টেম্বরে শুরু হওয়া প্রকল্পের ইতিমধ্যে শেষ হয়েছে নর্থ জোনের ৬০ শতাংশ কাজ, দ্রুতই শুরু হবে সাউথ জোনের কাজ। অথচ শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন তার নামে হবে দেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যের সেরা একটি কমপ্লেক্স। কিন্তু আবাহনীকে ঘিরে দেখা তার স্বপ্ন পাঁচদশকেও দৃশ্যমান শেষ হয়নি। বসুন্ধরার এন ব্লক এবং তিনশো ফিট চওড়া রাস্তার পাশে গড়ে এবার উঠবে আধুনিক কমপ্লেক্স।

 

ক্রীড়া কমপ্লেক্সের পাশ ঘেঁষেই থাকবে দৃষ্টিনন্দন এক লেক, যার নীল জলরাশি সবুজ-শ্যামল ছায়া ঢাকা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ। ভলিউমজিরো আর্কিটেক্টের ডিজাইনে তৈরে করা হচ্ছে এটি। নর্থ জোনে ফুটবল স্টেডিয়ামসহ, প্রীতি ক্রিকেট আয়োজনের জন্যও থাকছে স্টেডিয়াম। এছাড়া এই জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স। থাকছে দুটি সুইমিং পুল। নর্থ জোনের চেয়ে বেশ বড় আকারের হচ্ছে সাউথ জোন। এখানে ১৫ হাজার দর্শকের গ্যালারিসহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম হবে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুবিধাই থাকবে এখানে।

ক্রীড়া কমপ্লেক্স বদলে দেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস, সফলতার এক নতুন পথে ছুটতে শুরু করবে বাংলাদেশ, এমটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button