Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগবাংলাদেশস্লাইডার

গ্রহণযোগ্য ব্যক্তিকেই দেওয়া হবে আওয়ামী লীগের মনোনয়ন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীকাল সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সিটি নির্বাচন নিয়ে সরকারের কোনো চাপ নেই।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়, সিটি কর্পোরেশন নির্বাচনে কালিমালিপ্ত ও বিতর্কিতদের মনোনয়ন দেয়া হবে না বলে জানান তিনি।

সরকার এবং সরকারি দল সিটি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করে ওবায়দুল কাদের আরো বলেন, ইভিএমে ভোটগ্রহণ নিয়ে শঙ্কার কিছু নেই।

এদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়ের পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাঈদ খোকন ও কাউন্সিলররা। আশাবাদী ফের আওয়ামী লিগের মনোনয়ন পাওয়ার।

এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭ জন এবং দক্ষিণে ৯ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button