Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আজ উত্তর বারিধারার মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ

সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

একদিন বিরতি দিয়ে আজ (মঙ্গলবার) আবারো শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। দিনের প্রথম ম্যাচ ৩টা ৩০ মিনিটে উত্তর বারিধারার মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

আর সন্ধ্যা সোয়া ছয়টায় মোহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

ডি গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোল ব্যবধানে হারে উত্তর বারিধারা ক্লাব। অপরদিকে, মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ সমতায় ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মুক্তিযোদ্ধার। দলের নেই ইনজুরি সমস্যা।

অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে শেষে আটে উঠতে হলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে বেশ ঘামঝরাতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কেননা নিজেদের প্রথম ম্যাচ জিতে পূর্ণ‍ তিন পয়েন্ট রয়েছে ২০১২ সালের চ্যাম্পিয়নদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button