
স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে ড্রয়ের পর এবারে পয়েন্ট হারিয়েছে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। পুরো ম্যাচে দারুণ আক্রমণাত্মক খেলেও জালের দেখা পায়নি জিনেদিন জিদানের শিষ্যরা।
রোববার সান্তিয়াগো বার্ন্যাবুতে বছরে নিজেদের শেষ ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। আগের একাদশে চারটি পরিবর্তন আনেন জিদান।
গ্যারেথ বেল ও ইসকোর পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পান দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা রিয়ালের, টনি ক্রুস,করিম বেনজেমাদের শট ফিরে আসে গোললাইন কিংবা গোলরক্ষকের হাতে লেগে।
ফলে ভাগ্য দেবতার সহায় না থাকায় বছরের শেষ ম্যাচটি ড্র নিয়ে সন্তুস্ট থাকতে হলো তাদের।



