ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করুন

মুখে ও নাকে ব্ল্যাকহেডস নিয়ে অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই! এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া উপায়েই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন উপায়গুলো।
ব্ল্যাকহেডস’র সমস্যা দূর করতে হলুদের ব্যবহার। এই পদ্ধতিতে পুদিনা পাতার রস করে নিন। এর মধ্যে গুঁড়ো হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
কিংবা, হলুদ ও চন্দনের গুঁড়ো এবং কাঁচা দুধ দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মাখিয়ে অন্তত ১০ মিনিট রাখুন। এবার জল দিয়ে ধুয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে অন্তত দুই-তিনবার ব্যবহার করলে ব্ল্যাকহেডস’র সমস্যা দূর হবে।
এছাড়া, ভেষজ পদ্ধতিতে রূপচর্চায় মধু অপরিহার্য। মুখে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে ভালো করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে সংকুচিত রাখে। ফলে ব্ল্যাকহেডস নিয়াময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না।



