Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো লিভারপুল

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। নাটকীয়তায় ভরা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ম্যাচে ফ্লামেঙ্গোকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। রেডদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

দোহায় শনিবার রাতের ম্যাচে শুরুতে প্রতিপক্ষকে চেপে ধরে লিভারপুল। বিপরিতে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ফ্লামেঙ্গো। প্রথমার্ধের মতো, দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরমিনোর শট ফেরে পোস্টে লেগে।

৫৪ মিনিটে আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় লিভারপুল। ৭৭ মিনিটে মোহামেদ সালাহ জালে বল পাঠালে অফ সাইডের জন্য গোল হয়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্যবধান গড়ে দেন ফিরমিনো। ৯৯ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। স্কোর করেন রবার্তো ফিরমিনো।

দুই মিনিট পরেই ব্যবধান বাড়াতে পারত তারা। সালাহর শট দারুণ দক্ষতায় রুখে দেন ফ্লামেঙ্গো কিপার দিয়েগো আলভেস। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে শিরোপা জিতে নেয় ক্লপের শিষ্যরা।

২০০৮ সালে ম্যানচেস্টার উইনাইটেডের পর, দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে শিরোপা জেতে লিভারপুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button