
ফেডারেশন কাপ ফুটবলে আজ (রোববার) রয়েছে দুটি ম্যাচ। সন্ধ্যা সোয়া ছয়টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। আর রহমতগঞ্জের বিপেরীতে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধূ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি।
গেলোবার মাঝারি-মানের দল গড়লেও এবার শাখাওয়াত রনি-নেহাল-রাজুদের নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল চট্টগ্রাম আবাহনী। যাদের ডাগ আউটে আছে দেশসেরা কোচ মারুফুল হক। তাইদেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাদার্সের বিপক্ষে এক হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষা কমলা জার্সিধারীদের।
অন্যদিকে ২০১৭ সালের রানার্স আপ চট্টগ্রাম আবাহনীর লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। এদিকে, নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামছে জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সি’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ। প্রতিকূল আবহাওয়াকে জয় করে এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট লক্ষ্য জামালের।
বড় আস্থার নাম হতে পারে তিন বিদেশি ফরোয়ার্ড কাতো-লুসিয়ানো-বঞ্জাং। তাই দলের পছন্দের ফর্মেশন ৪-৩-৩ এই ভরসা টিম ম্যানেজমেন্টের।



