Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিকেল চারটায় বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ

সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

ফেডারেশন কাপ ফুটবলে আজ রয়েছে একটি ম্যাচ। বিকেল চারটায় বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

এবারের মৌসুমের নবাগত দল বাংলাদেশ পুলিশ। প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ৪-০ গোল ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। দলটির বড় সমস্যা ডিফেন্সে। পাঁচজন বিদেশি থাকলেও, নেই কোনো ভালোমানের ফুটবলার।

আরামবাগের কাছে হারলে বিদায় নিশ্চিত হবে তাদের। অন্যদিকে, গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। ফেডারেশন কাপের তিনবারের রানার্সআপ তারা। সবশেষটা হয় ২০১৬ সালে।

সংশ্লিষ্ট খবর

Back to top button