Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফেডারেশন কাপে আজকে দুটি ম্যাচ

সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

ফেডারেশন কাপ ফুটবলে আজ (শুক্রবার) রয়েছে দুইটি ম্যাচ। ৩টা ৩০ মিনিটে শেখ রাসেলের বিপক্ষে খেলবে উত্তর বারিধারা। আর সন্ধ্যা সোয়া ছয়টায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২০১২ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। এরপর আর ভালো কিছু করতে পারেনি তারা। গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। এবার ভালোমানের বেশকিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। ফলে শিরোপার দিকেই চোখ তাদের।

প্রতিপক্ষ উত্তর বারিধারার লক্ষ্য শুধুই ভালো ফুটবল খেলা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাব ফুটবলের ঐতিহ্যবাহী দল মুক্তিযোদ্ধা, সবশেষ ট্রফি জিতে ১৬ বছর আগে।

এবার চায় তা পুনারবৃত্তি করতে। আর নতুন উদ্যমে দল গোছানে ঢাকা মোহামেডানের লক্ষ্য ভক্তদের শিরোপা উপহার দেয়ার।

সংশ্লিষ্ট খবর

Back to top button