কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

বাজারে নতুন পেঁয়াজ আসায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে এর মূল্য। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে আসায় কমেছে এ পণ্যটির দাম।
এদিকে তীব্র শীতের প্রভাব পড়েছে শীতের বাজারেও, অন্যান্য শুক্রবারের তুলনায় ক্রেতার সংখ্যা ছিল বেশ কম।
গত কয়েক মাস জুড়ে রাজধানীর কাঁচা বাজারগুলোতে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল পেঁয়াজ। এক সপ্তাহ আগে যা ছিল অকল্পনীয়। অস্থিরতা কমিয়ে শেষে কিছুটা নিয়ন্ত্রণে পেঁয়াজের বাঁজার।
নতুন পেঁয়াজ বাজারে আসায় রাজধানীর বাজারগুলোতে কমেছে সব ধরণের পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে দেশি-বিদেশি পেঁয়াজের দাম, যত দিন যাবে দাম আরো কমবে এমনটাই আশা ক্রেতা-বিক্রেতা সবার।
নিত্য প্রয়োজনীয় এ পন্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে, শৈত প্রবাহের কারণে কিছুটা স্থির রয়েছে শীতকালীন সবজীসহ মাছ-মাংসের দামও।
আরমান কায়সার, বাংলা টিভি



