
মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ (বুধবার)। রিয়াল-বার্সা, সব সময়ই সমান-সমান। এবার তো পয়েন্ট টেবিলেও দুই দলের সামান অবস্থা। একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইটা শুরু হবে, ন্যু ক্যাম্পে। বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এল ক্লাসিকো, শব্দ জোড়াই ফুটবল প্রেমিদের মনে কাঁপন ধরায়, শিহরণ জাগায়। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। দুই দলেই আছে ইনজুরি সমস্যা। রিয়ালে হ্যাজার্ড, মার্সেলো, হামেস রদ্রিগেজ।
আর মৌসুমের শুরু থেকেই মাঠের বাইরে আসেনসিও। বেনজেমা খেলছেন নিশ্চিত। ইস্কো-ভিনসিয়াস জুনিয়র-রদ্রিগোর সঙ্গে গ্যারেথ বেলের রসায়ন বেশ জমজমাট। বার্সেলোনা পাচ্ছে না দুই তুরুপের তাস উসমান ডেম্বেলে আর আর্থার মেলোকে।
ফ্রন্টলাইনে মেসি-সুয়ারেজের সঙ্গী তাই অ্যান্তোনিয়ো গ্রিজম্যান। মাঝমাঠে খেলবেন বুসকেটস আর ডি ইয়ং। সেক্ষেত্রে রাকিতিচ কিংবা আর ভিদাল থেকে সুযোগ পাবেন একজন। ডিফেন্সে সমস্যা নাই।
এদিকে, ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরছেন আলবা।



