
কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধদের মধ্যে আরো ৩ জন মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান তারা।
তিনজনই ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ী ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ভোরে মোস্তাকিন ও রাজ্জাক শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।
এছাড়া সাড়ে ১২টার দিকে মারা যান আবু সাঈদ। এখনও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।



