Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ঘরের মাঠে হার চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ঘরের মাঠে হার চেলসির। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে জয় পেয়েছে বোর্নমাউথ। এদিকে, স্প্যানিশ লা লিগায় শনিবারের রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল দলটি।

মিকেল ওইয়ারসাবালের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে অ্যান্তেনিয়ো গ্রিজমানের গোলে। লুইস সুয়ারেজের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

খানিক পর আলেক্সান্ডার ইসাকের গোলে ড্র নিয়ে মাঠে ছাড়ে সোসিয়েদাদ। মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে এই ড্র বার্সেলোনার জন্য বড় এক ধাক্কা। লিগে আগামী বুধবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

১৬ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে বার্সার পয়েন্ট ৩৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। চার নম্বরে থাকা সোসিয়েদাদের সংগ্রহ ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button