Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

কমে এসেছে পেঁয়াজের ঝাঁজ

নতুন পেঁয়াজ আসায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের পেঁয়াজের ঝাঁজ কমে এসেছে অনেকটায়। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। পেঁয়াজের পাশাপাশি স্বস্তি আসতে শুরু করেছে শীতের সবজিতেও। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, শিমসহ প্রায় সকল সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে ১০ থেকে ২০ কেজিতে।

গরু খাসির মাংসের দাম অ-পরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

শীতের শাক-সবজি ফুলকপি, বাধাকপি, মুলা, শালগম, শিম, পালং শাকসহ বাজার এখন ভরপুর শীত কালীন নানা সব্জিতে। আর সরবরাহ বাড়ায় রাজধানীর বাজার গুলোতে বেশিরভাগ সবজির দাম কমে এসেছে অনেকটায়।

বিগত কয়েক সপ্তাহ ধরে শীতের সবজিতে বাজার ভরপুর থাকলেও দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ ছিল সব সময়। তবে এখন দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা।

শুখনো মৌসুম শুরু হওয়ায় বাজারে কমে এসেছে প্রায় সব ধরনের মাছের দাম। সরকারের বেধে দেয়া দামে গরু খাসির মাংস বিক্রি হলেও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

এদিকে, নতুন পেঁয়াজ আসায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের পেঁয়াজের ঝাঁজ কমা শুরু হয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। তবে টিসিবি র পেয়াজ বিক্রিতে নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে।

এদিকে, ডিলারটা বলেছেন ভিন্ন কথা। সারা দেশ থেকে নতুন পেঁয়াজ ওঠা শুরু হলে বাজারের পুরপুরি সস্তি ফিরে আসবে বলেও আসা করছেন ক্রেতারা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button