Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

টানা ব্যর্থতার মাঝে বাংলাদেশ ফুটবল দল

টানা ব্যর্থতার মাঝে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাই ম্যাচের পর, ভরাডুবি হলো সাউথ এশিয়ান গেমসেও। সাবেক ফুটবলারদের মতে, খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়ানো প্রয়োজন এখনই। তার জন্য প্রয়োজন মনোবিজ্ঞানী নিয়োগের।

ভারত নেই, ছিল না পাকিস্তানও। তাতে আশা জাগে, এবারের এসএ গেমসে হয়তো স্বর্ণের দেখা পাবে বাংলাদেশ ফুটবল দল। সেই স্বপ্ন ভেঙ্গে যায় ভুটানের কাছে হারের মাধ্যমে। শুধু তাই নয়, একটা সময় যাদেরকে হেসে-খেলে হারানো যেত, সেই মালদ্বীপ-নেপালের কাছেও লজ্জাষ্কর হার নিয়ে দেশে ফেরা।

সময় এসেছে পরিবর্তনের, দাবি সাবেকদের। আর তা হতে হবে খেলোয়াড়দের মানসিকতার।

প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী মনে করেন, ফুটবলারদের মধ্যে প্রণোদনার বিষয়টি খুব কম কাজ করে।  তাছাড়া অল্পতেই উচ্ছস্বিত হওয়ায়, এর প্রভাবটাও দ্রুত চোখে পড়ে।

আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে শুধু কৌশল নয়, প্রয়োজন মানসিক শক্তিও। তাই, খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়াতে, এখনই বাফুফের পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন বিশিষ্টজনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button