Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ইন্টার মিলান। আরেক ম্যাচে সালসবুর্গকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে লিভারপুল। পরের রাউন্ড নিশ্চিত করেছে চেলসিও। গেঙ্কের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় নাপোলির। আয়াক্সকে, ভ্যালেন্সিয়া এবং বরুশিয়া ডর্টমুন্ড হারিয়েছে স্লাভিয়া প্রাহাকে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠার রেসে সবাই যখন ঘাম ঝড়াচ্ছে তখন মুদ্রার উল্টো পিঠ বার্সেলোনা। গ্রুপসেরা হয়ে পরের পর্ব যাওয়া আগেই নিশ্চিত তাদের। তাইতো মেসি-পিকে-সুয়ারেজদের বিশ্রাম দিয়ে, দ্বিতীয় সারির একাদশ ভালভার্দের। বিপরীতে জিততেই হবে সমীকরণের সামনে দাঁড়িয়ে ইন্টারের পুরো শক্তির স্কোয়াড।

ইতালির সানসিরোতে বার্সেলোনার দ্রুতগতির ফুটবল দেখলো ৭১ হাজার দর্শক। ম্যাচের ২৩ মিনিটে কার্লোস পেরেজের গোলে লিড পায় বার্সা। প্রথমার্ধের শেষ মুহুর্তে রোমেলু লুকাকুর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের তিন মিনিট বাকি থাকতে গোল করে বার্সাকে শুধু জয় উপহারই দেন নি, আনসু ফাতি সৃষ্টি করেন ইতিহাস। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী স্কোরার হয়ে যান তিনি।

বার্সার মত শেষ ষোল নিশ্চিত ছিলো না লিভারপুলের। দরকার ছিলো অন্তত এক পয়েন্ট। তবে, সালসবুর্গের বিপক্ষে সহজ জয়েই মাঠ ছাড়ে অলরেডস। নাবি কেইতার পর, মোহম্মদ সালাহ। সেকেন্ড হাফে দুই মিনিটের ব্যাবধানে দুই গোলে গ্রুপসেরা হয়েই নকআউটে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শেষ ষোলতে তাদের সঙ্গী হয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। ট্যামি আব্রাহাম আর আজপিলকুয়েতার গোলে ফার্স্ট হাফে লিড ডাবল করে ব্লুজ। শেষদিকে, লিল একটা শোধ দিলেও তাতে চেলসির কিছুই যায় আসেনি।

এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে চেলসি। তাদের সমান ১১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ভ্যালেন্সিয়া। গত আসরের সেমিফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্সকে ১-০ ব্যবধানে হারিয়ে বিদায় করে ভ্যালেন্সিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button