Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

আর্চারিতে দশে দশ পেল বাংলাদেশ

সাউথ এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ইভেন্ট আর্চারি। ১০ ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতে স্বর্ণ জিতলো লাল-সবুজরা।

প্রত্যাশা অনুযায়ী ছয়ইভেন্টে স্বর্ণ জয়ের পর, নবম দিনের প্রথম সোনার পদক পান সুমা বিশ্বাস। মেয়েদের কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশকে এবারের গেমসে ১৫তম স্বর্ণ উপহার দেন তিনি। যা ছিলো ১৫তম গোল্ড। এরপর বাকি তিন ইভেন্টে সবগুলোতে সোনা জেতেন আর্চাররা।

ছেলেদের কম্পাউন্ড এককে সোহেল রানা, মেয়েদের রিকার্ভ এককে ইতি খাতুন এবং ছেলেদের রিকার্ভ এককে সাফল্য পান রোমান সানা। এখন পর্যন্ত মোট ১৮টি স্বর্ণ জিতলো বাংলার অ্যাথলেটরা।

এর আগে, রোববার এস এ গেমসের অষ্টম দিন, একদিনে সাতটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। যার মধ্যে ছয়টিই আসে আর্চারি থেকে। অন্যটি নারীদের ক্রিকেট থেকে। আর হতাশায় পোড়ালো ফুটবল দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button