Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

একদিনে সাতটি স্বর্ণ জয়

এস এ গেমসে একদিনে সাতটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। যার মধ্যে ছয়টিই আসে আর্চারি থেকে। অন্যটি নারীদের ক্রিকেট থেকে।  আর হতাশায় পোড়ালো ফুটবল দল। রোববার অষ্টম দিন শেষে লাল-সবুজদের ঝুলিতে জমা পড়লো মোট ১৪টি সোনা।

দিনের শুরুর সাফল্যটি আসে আর্চারিতে ছেলেদের এবং মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্ট  ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে। ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ভুটানকে, কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে নেপালকে হারিয়ে স্বর্ণের দেখা পায় বাংলাদেশ। এ নিয়ে শেষ হওয়া আর্চারির ছয় ইভেন্টের সবগুলোতেই সোনার দেখা পেলো তারা।

প্রত্যাশিত স্বর্ণ জয়ে উচ্ছসিত দেশসেরা আর্চার রুমান সানা।  এদিকে, বাংলাদেশ নারী ক্রিকেট ইভেন্টে দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

তবে, আবারো দেশকে হতাশায় ডুবায় বাংলাদেশ ফুটবল দল। নেপালের কাছে ০-১ গোল ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button