Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

অষ্টম দিনে আরো তিনটি স্বর্ণ পেলো বাংলাদেশ

সাউথ এশিয়ান গেমসের অষ্টম দিনে আরো তিনটি স্বর্ণের দেখা পেলো বাংলাদেশ। আর্চারিতের ছেলেদের এবং মেয়েদের রিকার্ভের পাশাপাশি রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতলো লাল-সবুজরা।

এদিকে, পুরুষ ফুটবল ইভেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বিকাল সোয়া পাঁচটায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে খেলোয়াড়দের জন্য ৪০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে।

১৩ তম দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে এবছর ভারত না থাকায় শক্তিমত্তার বিচারে বাংলাদেশ ছিলো ফেবারিট। তবে শুরুটা ভালো হয়নি জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচেই ভুটানের কাছে হার। এরপর মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনাল খেলার স্বপ্ন যেন, দু:স্বপ্ন হয়ে পড়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় আবারো টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ যেকোনো ব্যবধানে জয় লাভ করলেই চলে যাবে ফাইনালে। রবিন লিগ টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থান বাংলাদেশের।

সমান তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেপাল। অর্থাৎ বাংলাদেশের থেকে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। আর গ্রুপ পর্বের চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে ভুটান।

সংশ্লিষ্ট খবর

Back to top button