Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

বাণিজ্য বাধা দূর করতে ইইউ-বাংলাদেশ সংলাপ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংশ্লিষ্ট সব বাধা ও সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ষষ্ঠ ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’এ এমনটাই জানানো হয়।

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিয়ে ষষ্ঠ রাউন্ডের সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে ইইউর রাষ্ট্রদূত রেনিসি তেরিংকসহ ৮টি দেশের রাষ্ট্রদূত এবং ইইউ বিজনেস সেক্টরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গেলো ২৮ এপ্রিল একই স্থানে ৫ম বিজনেস ক্লাইমেট ডায়ালগ অনুষ্ঠিত হয়। ওই ডায়ালগে ‘ইউরোপীয় ইউনিয়ন-ইইউ এর সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে চলমান সমস্যা চিহ্নিত করে তা যুক্তিসঙ্গত সমাধানে গঠিত ৫টি ওয়ার্কিং গ্রুপ করা হয়।

‘ইইউ-বাংলাদেশ ষষ্ঠ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শীর্ষক সংলাপে এ গ্রুপগুলোকে যুক্তিসঙ্গত সমাধানের সুপারিশ দিতে বলা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button