
এসএ গেমসে তিনদিন পর স্বর্ণের দেখা পেলো বাংলাদেশ। ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে দেশেকে সোনা উপহার দিয়েছে মাবিয়া আক্তার সীমান্ত।
নেপালের এসএ গেমসে সোনা জিততে পারবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল মাবিয়ার। যদিও সব সংশয় উড়িয়ে দিয়ে আবারও দেশকে সোনার আনন্দে ভাসিয়েছেন এই ভারোত্তোলক।
গতবার ভারতের গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে লাল-সবুজ পতাকা সবার উঁচুতে তুলেছিলেন মাবিয়া। আর এবার সাফল্য পেলেন ৭৬ কেজি ওজন শ্রেণিতে।
শনিবার ভারোত্তোলন ইভেন্টে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলেছেন মাবিয়া। এ নিয়ে এবারের গেমসে পঞ্চম সোনা জিতলো বাংলাদেশ।
এদিকে, পুরুষদের ক্রিকেট ইভেন্টে নেপলাকে ৪৪ রানের হারিয়েছে সোনা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।



