
ছয় সংস্থার অংশগ্রহনে আগামী শনিবার শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিকেএসপি, পুলিশ ও সোনালী ব্যাংক। মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নৌবাহিনী ও সোনালী ব্যাংক।
ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। আর রানার্স-আপকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।
এছাড়া প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা করে।



