Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

দামের পরিবর্তন আসেনি আমদানি করা পেঁয়াজেও

সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে। দামের খুব বেশি একটা পরিবর্তন আসেনি আমদানি করা পেয়াজেও।

এদিকে, সপ্তাহের শুরুতেই চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক-সবজীসহ  সব রকম মাছ। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।

দেশের বাজারে পেঁয়াজের সংকট শুরুর পর থেকেই এ পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, মিসর, মিয়ানমার, তুরস্ক থেকে বিমানে আর জাহাজে করে আনা হয়েছে, বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজও। কিন্তু কোনো কিছুতেই দাম কমছে না।

এছাড়া শীতকালীন শাক-সবজি বিক্রি হচ্ছে কিছুটা চড়া দামে। সেই সাথে বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে রুই, কাতলা, ইলিশসহ সব ধরনের  মাছও। প্রতিকেজি বয়লার মুরগী বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়, লেয়ার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

এদিকে, বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার কথা বললেন, ক্রেতারা।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button